Hello Testing

তি ন টি  ক বি তা

উ দ য় &nbspসা হা

uday_saha

অভিভব

গতিবিধির গায়ে শীতের প্রান্তিক

চোয়ালের হাড়ে গেরস্তপোষ ধারা

ধীর লয়ে সানাই।

প্রত্যেক জিজ্ঞাসা আজ প্রশ্নচিহ্নের মুখে

একটা লালচে মায়া চোখে
হাঁটাপথে ময়ূরের চিৎকার

 

সংবিৎ

ঠিক কীভাবে যেন
সব মনখারাপের সাথে
মিশে যাচ্ছে দর্শন– ক্রমশ…

নিম্নচাপ শব্দটি থেকে উড়ে গেছে
পাখপাখালির কঙ্কালসার

নদীখাতের ওপর পড়ে আছে
কিশোরের বাঁশি, শান্ত কাঁপুনির সমগ্রতা

 

অভিঘাত

কোষে কোষে বনটিয়া–
আমরা কখনো সেতুর স্তব্ধতা চাইনি

টলটলে জলে ধুয়ে যায়
বাদামখোসার অভ্যাস;
গ্যাসবেলুনের নীচে জুড়ে যায় স্কুলব্যাগ

এসব এবং ইত্যাদির উলটো দিকের গলিতে
হান কাং লিফলেট বিলি করেন