জি ভে জ ল
রা ই  কি শো রী
স্বর্ণচুরি পায়েস
নামকরণ বিষ্ণুপুরে স্বর্ণ চুরি শাড়ি খুব বিখ্যাত সোনালী রঙের সুতো বোনা হয় এই শাড়ি গ্রামবাংলায় পিঠে পরব অনুষ্ঠানে এই পায়েস ও খুব প্রসিদ্ধ। এটি দেখতে সোনালী বা হলুদ রঙের হয় বলে গ্রাম বাংলার ভাষায় একে স্বর্ণ চুরি পায়েস বলে।
উপকরণ
উপকরণ খই , দুধ, গুড়ো আমূল দুধ, ঘি , মিচ্ছিরি,কনডেন্স মিল্ক, কাজু, কিশমিস আলমন্ড, পাটালি গুড়, কোরানো নারকেল, পেস্তা সাজানোর জন্য গোলাপের পাপড়ি
প্রণালী
প্রথমে কড়াইতে দুধ নিয়ে তাতে বেশ কিছু পরিমাণ মিছরি দিয়ে ভালো করে ঘন করে নিতে হবে। দুধটা একটু চিটচিটে হলে পাটালি গুড় দিয়ে ভালো করে নাড়তে হবেএরপর সেটিকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে।
এরপর কড়াইতে ঘি দিয়ে আলমন্ড কাজু কিসমিস ভালো করে ভেজে নিতে হবে
এরপর খই গুলিকে ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে তারপর ঘি দিয়ে লাল লাল করে ভাজতে হবে এরপর ঠান্ডা করে রাখা দুধের ওপর ঘিয়ে ভাজা খই কাজু, কিসমিস ,আলমন্ড ছড়িয়ে উপর থেকে কন্ডেন্স মিল্ক গুঁড়ো দুধ ও কোরানো নারকেল পরিবেশন করার জন্য গোলাপের পাপড়ি ও পেস্তা ছড়িয়ে দিতে হবে
তাহলেই তৈরি স্বর্ণ চুরি পায়েস।