জি ভে জ ল
মি ঠু   ম ল্লি ক
পিন হুইল শাহি টুকরা
উপকরণ
স্লাইস ব্রেড ৬ – ৮ পিস
ফুল ক্রিম দুধ ১ লিটার
চিনি স্বাদমতো
এলাচের গুড়ো ১/২ চা চামচ
গোলাপ জল ১ চা চামচ
গুড়ো দুধ ৫-৬ টেবিল চামচ
পেস্তা বাদাম ও আমন্ড কুঁচি ১ মুঠো
সাজানোর জন্য গোলাপের পাপড়ি
প্রয়োজন মতো ঘি
প্রণালী
প্রথমে ব্রেডের চারিপাশ ছুড়ির সাহায্যে কেটে নিতে হবে। তারপর ব্রেড গুলো হালকা হাতে বেলে নিতে হবে। এরপর প্রথমে একটা ব্রেড রেখে নিচের দিকে একটু জল দিয়ে আরও একটা ব্রেড রাখতে হবে যাতে একটার সাথে একটা আটকে যায়। এইভাবে সব ব্রেড গুলো আটকে নিয়ে রোল করে নিতে হবে চেপে চেপে।
এরপর ধারালো ছুড়ির সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো ঘি গরম করে পিন হুইল গুলো মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। অন্যদিকে অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিতে হবে। ১ লিটার দুধ যখন ১/২ লিটার হয়ে যাবে সেই সময় দিতে হবে স্বাদমতো চিনি ও গুড়ো দুধ। এরপর ৫-৭ মিনিট পরে দিতে হবে এলাচের গুড়ো আর গোলাপ জল। এরপর গ্যাস বন্ধ করে রাবড়ি টা হালকা ঠান্ডা করে নিতে হবে। এরপর একটি পাত্রে প্রথমে রাবড়ি দিতে হবে তারপর দিতে হবে পিন হুইল গুলো। এরপর ওপর থেকে পেস্তা ও আমন্ড কুঁচি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলেই তৈরী হয়ে যাবে ‘পিন হুইল শাহি টুকরা’।