Skip to main content

Hello Testing

দু টি ক বি তা

অ নু রূ পা &nbspদা স মু ন্সী

মুক্তি

ভালোবাসার মৃত্যু হলে সৌন্দর্য নির্জনে কাঁদে।
খাঁচার পাখি ডানা ঝাপটায়
মুক্তির নেশায়
সে ফেলে আসে অঙ্কুরিত ছোলা ও শস্যদানা…
বেহালার সুরে বাজে শিকলপড়ার গান।

 

আইন

অক্ষরবৃত্তের মধ্যে তুমি থাকো, তোমাকে মন্দাক্রান্তা, মল্লিকা
মুক্ত ছন্দে শ্বাসাঘাত দিতে পারে,
তুমিও অনেক সহজেই কলমের পরিধি থেকে বেরিয়ে সবকে তুচ্ছ করে দিতে পার।
তবে কালের মন্দিরে ঘন্টাধ্বনি হয়ে তুমি খেলা কর,
আবার সহাস্য জনারণ্যেও মিশে যেতে পার।
তোমার নাভির জাদুদণ্ড নিয়ে জাদুকরী খেলে কোন রঙ্গ!
এ এক অদ্ভুত গোলকধাঁধাঁ।

আরও পড়ুন...