অ নু বা দ
ভাষান্তর: রবীনা মিত্র
নাইজেরিয়ার কবি বেন ওকরির কবিতা
Sir Ben Golden Emuobowho Okri (born 15 March 1959) is a Nigerian-born British poet and novelist. Considered one of the foremost African authors in the postmodern and post-colonial traditions. Okri has been compared favourably to authors such as Salman Rushdie and Gabriel García Márquez. In 1991, his novel ‘The Famished Road’ won the Booker Prize. Okri was knighted at the 2023 Birthday Honours for services to literature.
An African Elegy
We are the miracles that God made
To taste the bitter fruit of Time.
We are precious.
And one day our suffering
Will turn into the wonders of the earth.
There are things that burn me now
Which turn golden when I am happy.
Do you see the mystery of our pain?
That we bear poverty
And are able to sing and dream sweet things
And that we never curse the air when it is warm
Or the fruit when it tastes so good
Or the lights that bounce gently on the waters?
We bless things even in our pain.
We bless them in silence.
That is why our music is so sweet.
It makes the air remember.
There are secret miracles at work
That only Time will bring forth.
I too have heard the dead singing.
And they tell me that
This life is good
They tell me to live it gently
With fire, and always with hope.
There is wonder here
And there is surprise
In everything the unseen moves.
The ocean is full of songs.
The sky is not an enemy.
Destiny is our friend.
একটি আফ্রিকান বিলাপ
আমরা ঈশ্বরসৃষ্ট সেই অলৌকিক
যারা জিভে রেখেছে সময়ের তিক্ত স্বাদ।
আমরা চমৎকার!
একদিন আমাদের সমস্ত যন্ত্রণা
পৃথিবীর এক আশ্চর্যতম বিস্ময় হয়ে উঠবে।
এমন অনেক কিছুই আছে যা আজ আমাকে পোড়ায়
যা আমার আনন্দে, সোনার রং ধারণ করে
তোমরা কি আমাদের ব্যথার রহস্য ঠাহর করতে পারো?
এই যেমন আমরা দারিদ্র্য সহ্য করেও,
গান গাই, সুন্দর স্বপ্ন দেখতে পারি?
বাতাসের উষ্ণতাকে আমরা কখনো অভিশাপ দিই না
অভিশাপ দিই না সুমিষ্ট ফলকে
অথবা সেই আলোকে, যা জলের শরীরে তৈরি করে পেলব তরঙ্গ
আমাদের যন্ত্রণাক্লিষ্ট জীবনের মধ্যেও আমরা চরাচরকে আশীর্বাদ করি
আমরা নিঃশব্দে আশীর্বাদ করে যাই।
তাই আমাদের সুর এত মিষ্টতা
যা বাতাসের স্মৃতিদের ফিরিয়ে আনে।
এমন অনেক গোপন বিস্ময় রয়েছে,
যাদের অন্তর্লীন রহস্য, সময়ই উদঘাটন করবে একদিন।
আমিও মৃতদের গান গাইতে শুনেছি।
ওরা আমায় বলেছে
জীবন সুন্দর
ওরা বলেছে জীবনে রাখতে হয় কোমলতা, আগুন
আর নিরন্তর আশা।
জীবন বিস্ময়কর
এবং আকস্মিক।
সমস্ত কিছুর মধ্যে বয়ে চলেছে এক অপার অদৃশ্যতা
সমুদ্র সঙ্গীতে ভরপুর
আকাশ কোনো শত্রু নয়
নিয়তি আমাদের বন্ধু।
Arequipa
Leaves that fall.
Ought to breed
Fire from stone.
The world counts
On our fall.
Our solitude interests
The butterflies
And the lost gold
Of the afternoons.
Ochre and blue walls
And the fading peaks
Of volcanoes
And the sunlight
Plummeting beyond
The hills waken
Leaves to their
Lost trees.
To discover
You still have
A world
To make
At sunset
Sobers
The stones.
আরেকিপা (Arequipa)
ঝরা পাতারা
পাথর থেকে আগুনের
জন্ম দেয়।
আমাদের পতনের
হিসেব রেখে চলে
পৃথিবী।
প্রজাপতিরা আর
দুপুরের হারিয়ে যাওয়া সোনালী আভা
আমাদের একাকিত্বের খোঁজ করে।
গেরুয়া আর নীল দেওয়ালেরা,
আগ্নেয়গিরির ঝাপসা চূড়াগুলি,
পাহাড়ের ওপারে পড়ে আসা সূর্যের আলো,
হারিয়ে যাওয়া বৃক্ষদের শরীরে জাগিয়ে তোলে
ঘুমন্ত পাতাদের।
তৈরি করার জন্য
এখনো একটা গোটা পৃথিবী রয়েছে-
এমন বিস্ময়কর আবিষ্কার,
সূর্যাস্তে, শান্ত করে তোলে
অশান্ত শিলাদের।