ফ্যা শ ন

অনুক্তা ঘোষাল

anukta

বর্ধমানের এস. পাল এন্ড সন্স্ জুয়েলার্স— ভালোবাসার গয়নার ঠিকানা

ভ্যালেন্টাইনস ডে মানেই ভালোবাসার মানুষের সাথে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা। এই বিশেষ দিনটার জন্য নিখুঁত পোশাক বাছাই করা যেমন অপরিহার্য, তেমনি প্রয়োজন তাক লাগানো ম্যাচিং জুয়েলারি। একটি ডেট নাইট ডিনার, একটি নৈমিত্তিক আউটিং বা একটি জমকালো উদযাপন যাই হোক না কেন, সঠিক জুয়েলারী এই দিনটিতে আপনার লুককে করে তুলতে পারে অবিস্মরণীয়। এছাড়াও ভালবাসার মানুষকে এই দিনটাতে সারপ্রাইজ গিফট হিসাবে পছন্দসই গয়না দিয়েও চমকে দেওয়া যায়। তাই এই বিশেষ দিনটার কথা মাথায় রেখে মানানসই গয়নার কালেকশনের খোঁজ দিল বর্ধমানের সুপরিচিত ও বিখ্যাত গয়নার প্রতিষ্ঠান এস. পাল এন্ড সন্স্ জুয়েলার্স।

বর্তমানে হীরের গয়নার আকাশ ছোঁয়া দাম হলেও তাঁদের সাধ্যের মধ্যে সাধ পূরণ করার মতো লাইট ওয়েট ডায়মন্ড জুয়েলারির খোঁজ দিলেন তিনি। গয়না একজন মানুষের ব্যক্তিত্ব এবং শৈলীর পরিপূরক।

তাই একটা সিম্পল ডায়মন্ড পেন্ডেন্ট থেকে শুরু করে মিনিমালিস্ট ক্লাসিক স্টাডস, হালকা রিং থেকে শুরু করে ছিমছাম নেকলেস সবটুকু জুড়ে শুধু সৌন্দর্য নয় জড়িয়ে থাকে গভীর অনুভূতি।

তাই ভালোবাসার দিনে ভালোবাসার বিশেষ মুহূর্তে অন্য মাত্রা যোগ করতে এস. পাল এন্ড সন্স্ জুয়েলার্স-এর কর্ণধার সঞ্জিত পাল জানালেন তাঁদের লাইট ওয়েট ডায়মন্ড জুয়েলারির কথা। রেড, ব্ল্যাক বা যে কোনো ডিপ কালারের আউটফিটের সাথে এইদিন পরা যেতে পারে লাইট সিঙ্গল লাইন ডায়মন্ড নেকলেস বা পেন্ডেন্ট উইথ চেন, তার সাথে সিম্পল ডায়মন্ড স্টাডস, হাতে লাইট ওয়েট ব্যাঙ্গল আর মিনিমালিস্ট রিং— সব মিলিয়ে এমন একটা ইউনিক লুক অনায়াসে সকলকে তাক লাগিয়ে দিতে পারে এইদিন।

অলংকার: এস.পাল এন্ড সন্স্ জুয়েলার্স, সঞ্জিত পাল (কর্ণধার),

ঠিকানা: ৩ নং জুহুরীপট্টি,রাজবাটি, পূর্ব বর্ধমান, পিন– ৭১৩১০৪, মোবাইল নম্বর– ৭৭৯৭৭৩৭৭৯০

মেকওভার: প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ও বিউটি থেরাপিস্ট সুহীরা ব্যানার্জি (এথিনা বিউটি পার্লারের কর্ণধার)

মডেল: অনুক্তা ঘোষাল

ছবি: খুশি দাস, দীপ্তম দেবনাথ, কৌস্তুভ দত্ত

আয়োজক: অভিষেক ঘোষ

স্থান: হোটেল আর. জে.