জি ভে  জ ল

মহামায়া বোস

food3

মায়াবী গন্ধরাজ কাতলা আর শেষ শীতের আমেজ...

উপকরণ

মাছ ৪ পিস

লবণ স্বাদ অনুসারে

সর্ষের তেল পরিমাণ মতো

টক দই ২ চামচ বড়ো

গন্ধরাজ লেবু ১ টা

চিনি ১/২ চা চামচ

প্রণালী

প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প গন্ধরাজ লেবুর রস আর অল্প একটু গ্রেট করা খোসা ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিয়ে, তেল গরম হলে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভাঁজতে হবে। তারপর ভাজা মাছ তুলে রেখে ভালো করে শিলে বাটা ছটা কাজু বাদাম আর পাঁচটা কাঁচা লঙ্কার মিশ্রণ গরম তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টক দই ওই মিশ্রণে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর গ্যাসের আগুন একদম কমিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রেখে দিতে হবে। ৫ মিনিট ঢাকা খুলে উপরে গন্ধরাজ লেবুর রস অল্প ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে গন্ধরাজ কাতলা। এই হালকা শীতের আমেজে গরম গরম ভাতের সঙ্গে এই গন্ধরাজ কাতল যেমন উপাদেয় তেমনই স্বাস্থ্যকর। স্বাস্থ্যসচেতন খাদ্যরসিকরা অবশ্যই চেখে দেখতে পারেন এই পদটি।

আরও পড়ুন...