Hello Testing

দু টি  ক বি তা

অ রি জি ৎ &nbsp ভ ট্টা চা র্য্য

arijit

মেঘ নেমে এলে

ভুল শব্দে
খেই হারাই
তবু চাপা কান্না প্রকাশ্যে আনি না
স্পর্শ খুঁজি
মেঘ নেমে এলে সন্ধে হয়
ঘুমিয়ে থাকা জোনাকির দল
মুছে দেয় জমানো ব্যাথার গোপন কথা।


তোমার অপেক্ষায়

অনন্ত কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা
সকাল
তোমার অপেক্ষায়

নিঃস্তব্ধ – নিঃশ্চুপ চর্তুদিক
শ্রুশ্রূষার দীর্ঘ চুম্বন
আলিঙ্গনবদ্ধ কুয়াশাচ্ছন্ন
সবুজ প্রান্তরেখা

তেমায় এঁকে নেয় সারা হৃদয় জুড়ে।