Skip to main content

Hello Testing

ক বি তা

গো লা ম &nbsp র সু ল

golam_rasul

বিধর্মী কবিতা

আমি লিখছি
কিন্তু আমার বর্ণমালা প্রচণ্ড একগুঁয়ে
এবং প্রতিটি অক্ষর রাষ্ট্রের তাবেদার

যদি আমার বর্ণমালা হতো চন্দ্র সূর্য গ্ৰহ তারা
তাহলে আমি লিখতে পারতাম একটি কবিতা

কেন এই বিধর্মী কবিতা

কারণ
সূর্যকে দিয়ে আঘাত করতে পারতাম
ধর্মকে
রাষ্ট্রকে
আর ইতিহাসকে

শেষ স্থানটি বিপ্লবের শুরু

আমি মনে করি
ক্ষুধার শস্য আমার বর্ণমালা