ক বি তা

র বি ন &nbsp ব ণি ক

rabin

শিকার

বত্রিশটা কারখানা পেরিয়ে আমরা যখন হরিদ্রাভ হয়ে উঠলাম
ফুল ভেবে প্রজাপতি উড়ে এল আমাদের রক্তকণিকায়
আমরা জিরাফের তাড়নায় উৎখাত করে দিলাম সকল রক্তকণিকা
আমাদের চারধারে কক্ষপথ তৈরি করে দিল মধুকর
হূলের শঙ্কায় আমরা কক্ষপথ থেকে ছিটকে নেমে এলাম জলে
আমাদের গায়ের রঙে কুমারীত্ব ভেঙে হলুদ হয়ে উঠল জল
লাসের মত একে একে ভেসে উঠল সমস্ত গ্রাম গঞ্জ শহর
তৎক্ষনাৎ একে অপরের দিকে ছুঁড়ে দিলাম বৈসাদৃশ্য
মাটির উপর সমস্ত দোষ মুছতে মুছতে হুড়মুড় ক’রে
জল ছেড়ে উঠে এলাম উঁচু উঁচু দশকের কবরে
আমরা এখন কবরের উচ্চতা থেকে চিতার মত খুঁজে বেড়াচ্ছি শিকার