ক বি তা

শো ভ ন &nbsp ম ণ্ড ল

sovon

ভিজে মাটির দাগ

এক বুক জলের ভিতর খেলা করে বিকেল
এক্কা-দোক্কা শেষ হয়ে আসে
গুটিয়ে রাখা হয় রোদ

যে গাছে ভীমরুল বাসা বেঁধে আছে
সেখানে শব্দ মানে গুঞ্জন
খেজুড়ের গন্ধ মাখা আলো পাতার মতো ভাসে
নি:শব্দে, প্রতিশব্দে চুল ওড়ে
কার? সে তো অজানা

ভিজে মাটিতে সাইকেলের দাগ
পুরনো প্রেম কি তবে ফিরে আসছে ?