কো থা য় কী
হ্যালো টেস্টিং টিম
‘রাই কিশোরী কালেকশন’-এর দশ বছর পূর্তি ও ক্যালেন্ডার লঞ্চ
গত রবিবার কলকাতার একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল রাই কিশোরী কালেকশনের দশ বছর পূর্তি ও ক্যালেন্ডার লঞ্চ। রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু ও সহ কর্ণধার সুমন কুন্ডু জানিয়েছেন, টলিউড ও বলিউডের একত্র সমাবেশে এককথায় ছিল চাঁদের হাট। বিশিষ্ট অভিনেতা শংকর চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, চৈতি ঘোষাল, সুব্রত দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। উপস্থিত ছিলেন পারমিতা মুন্সি, পথিকৃৎ বাসু, দেবিকা মুখোপাধ্যায়, পুতুল ধর। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অনুক্তা ঘোষাল।
এই অনুষ্ঠানের কভার গার্ল ছিলেন সনামধন্য অভিনেত্রী রূপসা চক্রবর্তী। এছাড়াও মুম্বাইয়ের সোমা, আকর্ষণ কারসিকা, আনসুল বারমি সহ অন্যান্যরা। এই দিন বিশেষ পুরস্কারে সম্মানিত করা হল নবনীতা দাশগুপ্ত, শ্যামশ্রী সাহা ও সুচিস্মিতা রায়চৌধুরীকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা, রতন ঝাওয়ার, শমিলা সিং ও রুপা তপাদার। ক্যালেন্ডারে দেখা গেল আরও একঝাঁক তারকাদের, যেমন— তানিয়া কর, প্রতীক সাহা, বৃন্দা মুখার্জি, শৌণক রায়, ঋতব্রতা দে, সৌরভী সান্যাল, স্বাগতম মুখার্জি, কৌশিকী বাসু, শ্রীজা রয়, অরিজিৎ দিবার প্রমুখ।