দু টি  ক বি তা

ই চ্ছে

eche_dana

শ্মশান

শরীর আর আগুনের সম্পর্ক না
বুঝেই কতগুলো মানুষ প্রতিবাদের
সুরে কাঁদছে।
যে মানুষটা শুয়ে আছে তার বুকে
আসেদ্ধ চাল শুধিয়ে যাচ্ছে এজন্মের ঋণ।
চুল্লী শেষ গন্ধটা ছুড়ে দেয় আকাশের দিকে।

‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’…

 

ভালো আছি

কয়েকটা বিন্যাস শেষে, পাতার খসে পড়া

এখন গোটা শহর মেডুসার দৃষ্টির ঘোরে

কবিদের সনেটের পাশেপাশে ঘুমিয়ে রয়েছে, ছোট ছোট নীল পাখি

পথিক তুমি বদল কর পথ
কোন এক জঙ্গল থেকে তুলে আনো বিশল্যকরণী

কোন এক বর্ষায় রডোডেনড্রনের পায়ের কাছে
চোখ কচলে ঘুম ভাঙুক এক শিশুর… ভালো আছি বলে।।