Skip to main content

Hello Testing

ক বি তা

ক স্তু রী &nbsp সে ন

kasturi

রাস

বলব বলে এসেছিলাম তবু
সে দুঃখশ্যাম আঙুলে দীপশিখা ডাক দিয়েছে
কোন সকালে, ভোরে
যেন বালক, ফের ছুটে যায়, ঠিক বোঝেনি গৃহের ঘৃণা
মায়ের কুলত্যাগ
যেন মানুষ, যার কিছু নেই সেই কিছুতে ত্যাগ দেয়নি
পাথুরে বিগ্রহ
অরূপ তোমার বয়স হল?
ওদের পাশে ফিরতে ফিরতে ক্ষৌরবিহীন, এই সকালে
মধুর পাঁজরসার…
বলব বলে এসেছিলাম তবু
এখন বলো তোমার সঙ্গে একান্ত সে প্রেমের কথাটিকে
বলা কি যায়,
বলি কেমন করে