দু টি ক বি তা
স ঙ্গী তা   চ ন্দ্র
জীবন
সকাল হলে
এক পৃথিবীর জঞ্জাল কুড়িয়ে
দু-হাতে টেনে নিয়ে যায় যে
সন্তর্পনে
সে দু-হাতে টেনে নিয়ে যায়
নিজেরই জীবন…
বাবা
দুশ্চিন্তার এক পাহাড়
আর তার আড়ালে বয়ে চলা ঝর্ণা, নদী
যাদের গতিমুখ জানা নেই…
অবোধ আমি
সে জলে
সাঁতার কাটি, লাফাই
একটা দীর্ঘ স্নানের শেষে,
পাহাড়ের গায়ে ছড়িয়ে দিই
শান্তির জল…