ক বি তা

সু র ভি &nbsp চ ট্টো পা ধ্যা য়

suravi

একটি বিরহের কবিতা


সে ফিরে গেছে
শীতের কাঁথায় রেখে
গোপন পৃথিবী…
ছায়াপথে কতই না গ্রহের নামডাক
আমি একঘেয়ে জীবদ্দশায়
সেই পৃথিবীই আঁকি…


আসছে ফাগুন সোহাগের মাস
আমিও সেকথা জানি…
কেঁপে ওঠা জলে ঢেউ নেই কোনো
কীভাবে সাগর বলে মানি…?


আমার প্রেমের ডাকে
কাক বসেছিল
কাল আটচালায়
এসেছিল এক
গল্প ফুরোনোর গল্প নিয়ে…
আকাশ পর্যন্ত সে শব্দ
কে রাখল কে জানে…?
পড়শির ঘরেও দিল না ফাঁকি…
একাকীর্ত আর বেচব কোথায়…?
অল্প পাতায় এখন আমি
মৃত্যুজন্ম আঁকি…