দু টি ক বি তা
তি স্তা 
সংকেত
একদিন ফেরার পথের সন্ধি হবে
পরিচয় মুছে, শব্দের চতুরতায়
নতুন ছদ্মনাম খুঁজব একে অপরের
গোপন সংকেতে লিখব—
খোলা আকাশেও দরজা থাকে
আবেগের খতিয়ান থেকে
বিতর্ক মুছে ফেলে
সাদা কাগজে লিখব
একটা নিরপেক্ষ যুদ্ধবিরতি
আর সেদিন একচেটিয়া নীরবতার ভেতর
পথ হারিয়ে ফেলবে আমাদের ডাকনাম
ভাষান্তর
দূরত্ব যদি ধরা পড়ে,
তবে মানচিত্র বদলে যাবে
ভুল উচ্চারণের দায়ে বাতিল হবে শহর
নতুন সীমারেখায় গোপন হাত
লিখবে অন্য কোনো ভাষার অনুবাদ
এখন উপকূলে নোঙর ফেলে
একটা কেবল ঢেউয়ের অপেক্ষা…