Hello Testing

ক বি তা

গৌ ত ম &nbspব্র হ্ম র্ষি

প্রবাহ বিষয়ক

এখন প্রবাহ থেকে পিঠ টেনে নেওয়া ছাড়া

আর কোনো রাস্তা নেই সুচরিত।

কাল রাতেও দেখেছি— ধেনোমদে ভেজা গলা

জ্যোৎস্না ঘিরে লাফিয়েছে, কাদাখোঁচা

পাখিদেরও পেট কেটে খুঁজেছিল সোনার খনি !

 

সেই থেকে প্রবাহ বিষয়ক আর কোনো

রচনা লিখিনি, সেই থেকে আমার দাপুটে

ঘোড়াগুলো ঘাসহীন থামিয়ে রেখেছে হ্রেষা !

মনে পড়ে লাল ফেটি, ক্রুদ্ধ চপার, নলি কেটে

হোলি খেলা মার্চের ভোর ! ভয়ে খরিশের ডিম

হাতে পালিয়ে এসেছি এই গোপন ফাটলে…

 

অলস জলের দিকে নয়

উদাসীন কুয়াশারও পথে নয়— আজ

সাপুড়ে লিরিকগুলো ছড়াতে এসেছি

কালো প্রবাহের তলপেট ফুঁড়ে…