ফ্যা শ ন
অনুক্তা ঘোষাল
অক্ষয় হোক অন্তর সুখে
অক্ষয় তৃতীয়ার দিন সকালে সুমন ও অনুক্তা সেজে উঠেছে চিরন্তন বাঙালিআনার সাজে। আর এই সাজে লাল-সাদা রঙের প্রাধ্যান্যই বরাবর।
লাল-সাদা অর্গানজা শাড়ির সাথে সাদা রংয়ের সেলফ চিকনের কাজ সঙ্গে তসরের লাল ফুলহাতা ব্লাউজ আপনাকে করে তুলবে অনবদ্য। এর সাথে র-সিল্ক সাদা পাঞ্জাবি ও লাল-হলুদ রঙের ধুতি একবারে অন্যরকম।
বাড়ির একটু বয়োজ্যেষ্ঠ মহিলাদের জন্য রাই কিশোরী কালেকশন এনেছে লিনেন শাড়ির সাথে তসরের আঁচলের মিক্স ম্যাচ। দুপুরবেলায় আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এই ধরনের শাড়ি একদম আইডিয়াল।
এবছর বেগুনি রংয়ের চাহিদাও ভীষণ রকম। তাই বেগুনি রংয়ের পাঞ্জাবিতে আসাম খাদির কাজ ফুটিয়ে তুলেছে রাই কিশোরী। সঙ্গে রাতের অনুষ্ঠানের জন্য বেগুনি অর্গানজা শাড়ির সাথে গাঢ় নীল রঙের জ্যাকেট একদম অন্যরকম একটা লুক দেবে আপনাকে।
পোশাক: রাই কিশোরী কালেকশন
মডেল: অনুক্তা ,তানিয়া, বৃন্দা জয় সন্মিত্র সুমন
ফটোগ্রাফি: শ্রীদীপ
মেকআপ: রাইকিশোরী, সহেলী, পায়েল
লোকেশন: পোলো ফ্লোটেল