ক বি তা
অরিন্দম রায়
চুরি
দিদিমণি, প্রোফাইল পিকচার পাল্টাও
রং খেলা অনেকদিন হল!
আমি তোমায় চুরি করে দেখি
তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় ঘুরতে গিয়েছিলে?
আমি জানি না, জানার কথাও নয়
আমি তোমায় চুরি করে দেখি
তুমি বসন্ত উৎসবে কেমন হলুদ রঙের শাড়ি পরেছিলে
দূর থেকে দেখেছি, তোমার উৎসবে আমার ঠাঁই নেই
আমি তোমায় চুরি করে দেখি
তোমার পায়ে সোনার নূপুর, চোখে গভীর কাজল,পিঠে ভারী ব্যাগপ্যাক!
আমি তোমায় চুরি করে দেখি
তোমার পিঠ ঢাকা ব্লাউজে দুর্গার মুখ! কানে হেডসেট!
আমি তোমায় চুরি করে দেখি
দিদিমণি প্রোফাইল পিকচার পাল্টাও
রং খেলা অনেকদিন হল
লেখার দিব্যি
মরে যাবো! একেবারে মরে যাবো তবুও তোমাকে আমি ছাড়ব না আর
হাড়মজ্জা চুষে খাবো সারামুখে রক্ত মাখামাখি ভূতের বাচ্চা হয়ে মটকাবো ঘাড়