ফ্যা শ ন

অনুক্তা ঘোষাল

anukta

রাজস্থানী ঘরানার ‘ঘরানা’

মুম্বাই-এর ‘রাই কিশোরী কালেকশন’-এর কর্ণধার শ্যামসুন্দর বসু মুম্বাইয়ের হাল ফ্যাশনকে মাথায় রেখে রাজস্থানী ঘরানায় তাঁর নতুন পোশাকের কালেকশন নিয়ে এসেছেন যার নাম ‘ঘরানা’।

দীপাবলির রেশ কাটিয়ে আমরা এখন অপেক্ষা করছি ছট পুজো আর জগদ্ধাত্রী পুজোর। প্রতিটা পুজোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাঙ্গালীদের কাছে। সেক্ষেত্রে ‘রাই কিশোরী কালেকশন’ এবছর উৎসবের পাশাপাশি বিয়ের সিজনের কথা মাথায় রেখে কিছুটা বোম্বে স্টাইলের লং গাউন ও লং স্কার্ট সাথে জারদৌসী কাজের ডিজাইনার ব্লাউজ ও দোপাট্টা দিয়ে এনেছে তাঁদের নতুন স্টাইলের কিছু পোশাক।

বর্তমানে ডিজাইনার ব্লাউজের চাহিদা মারাত্মক সেই কথাকে মাথায় রেখে এক কালারের ল্ং স্কার্ট সাথে অভিনেত্রী অনুক্তা কে পরিয়েছে হাতে এমব্রয়ডারি করা ব্লাউজ ও সাথে এক কালারের লং স্কার্ট।

অভিনেত্রী রেশমা পড়েছে একটি লংক গাউন তার সাথে হাতে কুরুশের কাজ করা ফ্লাওয়ার মোটিভের এপ্লিক। এ বছর দীপাবলিতে ভীষণভাবে মুম্বাইতে ফ্যাশন ছিল পুরুষদের মিরর ওয়ার্কের পাঞ্জাবি সাথে সারারা প্যান্ট এবছর শীতের বিয়ে বাড়ির কথা মাথায় রেখে রাই কিশোরী কালেকশন তৈরি করেছে পুরুষদের জন্য ট্রান্সপারেন্স সারারা প্যান্ট এবং তার সাথে ট্রান্সপারেন্ট নেটের পাঞ্জাবি মডেল সুমন কুন্ডু, আ্যবি, মানীষ ও অরিজিৎ একইভাবে সেজে উঠেছে সারারা প্যান্টের সাথে অভিনব ট্রান্সপারেন্ট পাঞ্জাবিতে। ধুতি, পাটিয়ালা প্যান্ট এইসব এখন অতীত। এবছর আপনিও বেছে নিতে পারেন সারারা।

পোশাক: রাই কিশোরী কালেকশন

ফটোগ্রাফি: আরিয়ান

মেকআপ: প্রিয়াঙ্কা, সহেলী, সুস্মিতা, শ্রীপর্ণা

স্টুডিও: ৩২ এফ