জি ভে জ ল
মৌসুমী দাস
তুর্কির বোচা কাবাব
উপকরণ
ময়দা- ১ কাপ
দুধ- ১ কাপ
ডিম- ২
নুন- স্বাদমত
সাদা তেল- ২ বড় চামচ
মাখন- ১ বড় চামচ
রসুন কুচি- ১ বড় চামচ
পেঁয়াজ কুচি- ১
গোলমরিচ গুঁড়ো- সামান্য
টমেটো সস- ৩ বড় চামচ
হোয়াইট সস- ৫ বড় চামচ
চিল্লি ফ্লেক্স- সামান্য
চিজ গ্রেট করা- ২ বড় চামচ
মুরগী মাংস কুচানো- ১০০ গ্রাম
ফুলকপি, গাজর, বীন, ক্যাপসিকাম কুচানো- ১০০ গ্রাম
প্রণালী
প্রথমে একটি পাত্রে ময়দা, ডিম, দুধ ও সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর একটি পাত্রে তেল গরম করে এই মিশ্রণ থেকে এক হাতা ঢেলে দিয়ে ছড়িয়ে দিতে হবে ঠিক যেমন করে প্যানকেক তৈরি করা হয়। তারপর হালকা করে ভেজে তুলে নিতে হবে ক্রেপস গুলো। আবার আরেকটি পাত্রে মাখন গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব সবজি কুচানো এবং মাংস কুচানো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর এতে দিতে হবে নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস ও হোয়াইট সস। আরো একবার ভাল করে নেড়ে নামিয়ে নিতে হবে। এরপর একটি ছোট বাটিতে একটি ক্রেপস দিয়ে মাঝখানে সবজি ও মাংসর পুর দিয়ে মুড়ে নিতে হবে। এই ভাবে সব কটা তৈরি করে একটি বেকিং ট্রে তে সাজিয়ে ওর ওপর হোয়াইট সস , চিল্লি ফ্লেক্স, চিজ ও টমেটো সস দিয়ে একটি গরম কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে বেক করে নিতে হবে ১০ মিনিট। এই ভাবে তৈরি হয়ে যাবে তুর্কির বোচা কাবাব।