Hello Testing

জি ভে  জ ল

মৌসুমী রায় সরকার

1_jeivejol_2

আম কাসুন্দি মুরগী

উপকরণ

হাড় সমেত মুরগীর মাংস (৫০০গ্ৰাম)

কাঁচা আমের পেস্ট (৩ টেবিল চামচ)

রসুনবাটা (১+১/২ টেবিল চামচ)

কাঁচা লঙ্কা বাটা (১+১/২ টেবিল চামচ) 

হলুদ বাটা (১/৪ চা চামচ)

কাসুন্দি (৩ টেবিল চামচ)

গোটা শুকনো লঙ্কা (১টি)

চেড়া কাঁচা লঙ্কা (২টি)

সরষের তেল (৫০গ্ৰাম)

নুন (স্বাদমতো)

চিনি (সামান্য)

প্রণালী

মুরগীর মাংসের টুকরোগুলি ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে মুরগীর মাংসের টুকরোগুলি হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

তারপর কড়াইতে আবার কিছুটা সরষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ও সামান্য চিনি দিয়ে চিনি লালচে হয়ে এলে রসুনবাটা, কাঁচা লঙ্কা বাটা, অর্ধেক কাঁচা আমের পেস্ট, হলুদ বাটা ও স্বাদমতো নুন মিশিয়ে সমস্ত মিশ্রণটি হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ওই কষানো মসলায় ভেজে রাখা মুরগীর মাংসের টুকরোগুলি, অর্ধেক কাসুন্দি ও চেড়া কাঁচা লঙ্কা দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে সমস্ত মিশ্রণটি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মুরগীর মাংসের টুকরোগুলি ভালো ভাবে সিদ্ধ হচ্ছে। তারপর মাংস ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে অবশিষ্ট কাঁচা আমের পেস্ট, কাসুন্দি ও সরষের তেল উপর থেকে ছড়িয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে ৫মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম কাসুন্দি মুরগী। গরম ভাতের সাথে এই আম কাসুন্দি মুরগী এক কথায় দারুন লাগে খেতে।

মৌসুমী রায় সরকার
‘শ্রীমতির দরবার’-এর কর্ণধার

সোনারপুর

আরও পড়ুন...