Hello Testing

ক বি তা

অ য় ন &nbspঘো ষ

অভয়া-মন্ত্র

গল্পগুলো একই আছে
একটুও তো বদলায়নি
পুড়ছে মেয়ে ভীষণ তাপে
আগুন তাকে জ্বালায়নি।

আলোর পাশে জাগিয়ে রেখো
নিশুত জুড়ে তোমার ছায়া
ফিরবে মেয়ে রাত বিরেতে
আঁধার ছিঁড়ে সে-ই অভয়া।

শরীর কবে মরেই গেছে
বাঁচিয়ে রাখি হাজার ক্ষত
চোখের মাঝে আগুন বুনি
বদলা নেবো সময় মতো।

মোমের আলো নিবিয়ে দাও
মৌন মিছিল বন্ধ হোক
লড়াই আরো তীব্র হবে
সরিয়ে রেখো নিথর শোক।