Skip to main content

Hello Testing

ক বি তা

ধী মা ন &nbspব্র হ্ম চা রী

মৃত্যুউত্তর প্রতিবাদ

ইতিহাস ফিকে হবে জানি

লাল রঙের পাতা হয়ে যাবে ধূসর রঙের

আজকের রাত দখল দেখা দেবে একদিন

বিশ্বাস হয়ে..

 

আছে ফুলকি, আগুনের

অন্তর্দহনের আগুন জ্বলছে অস্থি মজ্জা জুড়ে

স্বরবর্ণ স্থাপন হোক প্রতিবাদের ভাষায়

 

কে জেনে নেবে পরিহাস?

উল্লাস মঞ্চ দখল করবে কোন দল?

আসুন রক্তাক্ত মাথায় সাদা ফেটি বেঁধে হাত শক্ত করি

 

অন্তর্ধান রহস্য

মৃত্যুর পরও চূড়ান্ত হোক

রাত জুড়ে স্তব্ধতা বিছিয়ে দি,

আমার আপনার ব্যালকনিতে