Skip to main content

Hello Testing

ক বি তা

গৌ ত ম &nbspকু মা র &nbspগু প্ত

আলোর গন্ধ

সমূহ আর্তনাদ আটকে দিতে পারে
হাওয়ায় দাঁড়িয়ে থাকা দশ ফুটের গার্ডওয়াল
বিশুদ্ধ প্রতিবাদ রুখে দিতে পারে
এই দর্শনে লোহার শেকলে ঝোলে কিছু প্রকৃষ্ট তালা

আমি ওই দূষিত ভাবনা থেকে সরে আসতে আসতে দেখলাম
আকাশে আজ আগুনের হলকা
তার নিচে শত শত মুষ্টিবদ্ধ হাতের আন্দোলন

কি দেখছি এখন?
হাওয়া বেইমানি করে কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে
বিচার চাওয়ার সম্মিলনী আওয়াজ
শিকল আলগা হচ্ছে ক্রমশঃ
বাতাসে দুলছে তালার প্রতিরোধ

অন্ধকারের বজ্র আঁটুনি আলগা হচ্ছে ক্রমশ
এই মুহূর্তে একটা রাসায়নিক আলোর গন্ধ পাচ্ছি