Hello Testing

ক বি তা

নি শী থ &nbsp ষ ড়ং গী

শৌর্য

আলো মুছে গেছে, তবু, তুমি সেই অন্ধকারে
আলোর অক্ষর লিখে রাখো

সেই অক্ষরের নাম শৌর্য ও সাহস…

তুমি শব্দে ভেসে আসে কতো কতো মুখ
দুর্যোগের রাতে কতো উদ্যত প্রশ্বাস–
বেঁধে বেঁধে থাকো

দিনে, রাতে, অনিমেষ প্রহরে প্রহরে
প্রতিবাদে প্রতিবাদে মুখর, উন্মুখ…

বাঁকুড়ার থেকে আজ বার্লিন বার্লিন
কাকদ্বীপ থেকে শুরু,কন্যাকুমারিকা

প্রতিরোধে প্রতিপ্রশ্নে দুহাত উড্ডীন
জ্বলে ওঠে আসমুদ্র, জলবিভাজিকা

যে আলো মুছেছে, তার ক্ষমা নেই কোনও
ক্রোধের আগুন-ডানা তাইতো সঙ্গত!…