ক বি তা
ঋ ত বৃ তা  মু খো পা ধ্যা য়
তিলোত্তমার বিচার চাই
বিদ্রোহকে তোমরা যতই ‘বেআইনি’ ঘোষণা কর —
ভয় পেয়েছ ! টলছে আসন ! দুর্নীতিবাজ, রাস্তা ছাড়।
ঝড় উঠেছে জ্বলছে আগুন! যতই কর লোপাট প্রমাণ
বিচার চেয়ে ফুঁসছে মানুষ, মরণ-বাঁচন এখন সমান।
অপরাধের ষড়যন্ত্রের পরিকল্পনা সবাই মিলে!
‘পাকা মাথা’-র কারসাজিতে সর্ষের ভূত হাওয়ায় দোলে।
জনগণের কণ্ঠরোধের ঘোর চেষ্টায় প্রশাসন
স্বতঃস্ফূর্ত প্রতিবাদকেও চাইতে হবে “পারমিশন”?
তলায় তলায় চক্র ফেঁদেও বুক বাজিয়ে ঘুরে বেড়াও
মেয়েটাকে মারলে কেন? জবাব চাই জবাব দাও।