ক বি তা
শি ঞ্জ ন  গো স্বা মী
কথা
পথে আজও নামেনি পথ
ভাঙ্গেনি পথ
হাওয়া নিথর
বোবামিছিল হেঁটে গেছে।
যেদিকে জল, যেদিকে দোষ, যেদিকে সব কানাগলি
যেদিকে নেই বমির স্রোত
বোবামিছিল সেদিকে চুপ হেঁটে গেছে।
ফিরে যাওয়ার কথা ছিল?
ছিঁড়ে যাওয়ার?
কথা থাকেই,
বোবামিছিল
কিছু
রৌদ্রের কণা
বিস্মৃত ক্ষমা
জড়িয়ে নিয়েছি
শান্ত চাদরে
ভাঙ্গা এ চিবুক নিয়ে ফিরে আসি
বোবার শহরে।
তুমি বাড়ি নেই
বহুদিন হল
মাটির গভীরে
শুকিয়েছে জল
আমাদের কথা বিদ্যুতগামী
রাস্তা অচল।
অচল সড়কে পরে আছে বাটি
মৃতের স্বপ্নে এলোমেলো হাঁটি
ঠোক্কর খেয়ে বুঝে যাই শুধু
অন্ধের হাতে জেগে আছে লাঠি
অন্ধের লাঠি দিক-নির্দেশ
বোবারা করেনি প্রাসাদে প্রবেশ
কিছুটা আকাশ সিংহদরোজা
কিছু কাটা জিভ, রক্তের রেশ