Skip to main content

Hello Testing

ক বি তা

শু ভ দী প &nbspদে

অনেক হয়েছে

যত দিন যাবে
রাষ্ট্র ততই তোমার গলা টিপে ধরার জন্য
তার হাত শক্ত করবে।
তাই তোমার গলা আগেই উঁচিয়ে রাখো
যাতে গলা পর্যন্ত রাষ্ট্রের হাত
পৌঁছতে না পারে…

আমরা বিচার চাই না
অনেক হয়েছে
এবার শাস্তি চাই
বিচারের বাণী কাঁদবে না হাসবে
সেসব আপনি বুঝে নিন।
আমরা শাস্তি চাই…

আমরা মোমবাতি চাই না
বদলে চাই পাথর
আদিম খেলার জন্য আদিম অস্ত্রই চাই।
আমরা শাস্তি চাই।