Skip to main content

Hello Testing

ক বি তা

সো না লী &nbspঘো ষ

বাজার ও লাল সংকেত

বাড়ির পেছনে একটি দরজা থাকা প্রয়োজন
সামনে হাঁটতে গেলে,
প্রয়োজন উঁচু মাথা
চিতিয়ে ওঠা বুক
নির্ভীক গলা…
মানুষ ক্ষয় হয়ে গেলে
উৎকোচ নিতে নিতে ভারি হয়ে গেলে
নুয়ে যায়…
উর্দি বিকিয়ে গেলে
ন‍্যাংটো মানুষ
সামনের দরজাকে ভয় করে
জনতাকে কামট মনে হয়

তাই পালিয়ে যাওয়ার জন‍্য
দরজা থাকা প্রয়োজন