Hello Testing

ক বি তা

স ন্তু &nbspজা না

তিরিশ লক্ষ নটিক্যাল মাইল


জানাদিঘির শালুকফুল ছেলেটি ফার্স্ট পিরিয়ড শুরু হবার আগেই ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসত । শহরের অজন্তা-ইলোরা ক্লাসরুমে সাজিয়ে রাখা খড়ের গাদির উপর থেকে পিছলে পড়ত জোনাকিগ্রাম । গুঁড়ো গুঁড়ো চক দিয়ে নির্মিত হাতিগুম্ফা লিপি উদ্ধারের সময় এখন। অথচ বিকেলের শাড়িতে লেগে থাকা কুমারী মেঘের জীবাশ্ম উদ্ধারে ব্যস্ত কিশোর । সাত কোটি সত্তর লক্ষ বছরের পুরনো মেঘের রহস্য ধরে রেখেছে আঁচলবাতাস । তাকে ঠিক উদ্ধার করবে ইংলিশ ডিপার্টমেন্টের শতাব্দীপ্রাচীন লাইব্রেরি । পরক্ষনেই ছেলেটি পুনরায় প্রবেশ করত ট্রাঙ্কটির ভেতর ।

 


বর্ষাকালে পোড়ো বাড়িটার ছাদ ভেদ করে জল উপচে পড়ত চোখে । ভাইবোন মিলে মাটির পাত্র বসিয়ে ফোঁটা ফোঁটা আকাশ ধরে রাখত । তারপর থেকে গ্রহ-নক্ষত্র, মেঘ-বিদ্যুৎ সবাই ওই মাটির পাত্রেই থাকে । ক্রমশ রাত্রি গাঢ় হলে বাতিস্তম্ভ জ্বলে উঠত কলমদানিতে । আলোর ঝলকানিতে ভেসে যেত দেহগুলি । একেক করে কোটর থেকে বেরিয়ে এসে আমার সাঁঝতারা খাটেই বসত ওরা । কথা হত ইশারায়। সবাই মিলে একটিমাত্র মায়াবালিশে মাথা রেখে অনন্তরাত কাটিয়ে দিতাম ।।

আরও পড়ুন...