Hello Testing

ক বি তা

রঙ্গীত মিত্র

rangeet

একটি কবিতা

মৃত্যু এইরকম করেই ডাকে।

যার নাম সিনেমা।

যার নাম রহস্য।

তার সব কিছু থাকলেও

বাঁচানো যায় না।

প্রত্যেকদিন লড়াই করতে করতে

লড়াইটা বোধ হয়ে ওঠে।

সবাইকে অবাক করে দিয়ে চুপ হয়ে যায়

কারণ বাস্তবেও মেশানো থাকে।

না হলে, ফিরে আসা যেত

বিজ্ঞান তাই বলে।

মৃত্যু এইরকম করেই ডাকে।

ডাকে কান পেতে, বসন্ত জেগে থাকে

বিষ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *