Hello Testing

Editorial-December

পর্ব ১ পর্ব ৪ গত সংখ্যার পর সম্পাদকীয় রবিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | Sunday, 12th December 2021 ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র এই বছরের শেষ সংখ্যা প্রকাশিত হলো। নতুন বছরে আরো কিছু আকর্ষণ নিয়ে আসা যায় কীভাবে, সেই চেষ্টা আমাদের নিরন্তর চলছে। কবিতা ও কবিতা সংক্রান্ত লেখালিখিকে ঘিরে আমাদের এই সামান্য আয়োজনে আপনাদের প্রত্যেকের ভালোবাসা […]

Editorial-November

প্রকাশিত হলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র অগাস্ট সংখ্যা। যে মানুষটি আমাদের জীবনের সর্বত্র জড়িয়ে আছেন, ছড়িয়ে আছেন, তাঁর প্রয়াণ দিবসেই প্রকাশ পেলো এই সংখ্যা। আজ বাইশে শ্রাবণ। না, তাঁকে নিয়ে আলাদা করে কোনো লেখা আমরা এই সংখ্যায় রাখিনি। তিনি তো কোনো এক বিশেষ দিনে আলাদা করে উল্লেখ করার ব্যক্তিত্ব নন। সারা বছরের চিন্তায়, মননে আমাদের চিরসঙ্গী তিনি। তবু পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ আমরা তাঁকে শ্রদ্ধা জানাই, একটা গোটা দিন তাঁকে স্মরণ করতে আমরা ভালোবাসি। আমাদের এই সংখ্যাটিও তাঁর কথা ভেবেই শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রকাশ করলাম আমরা।
আমাদের পরবর্তী প্রকাশ পুজো সংখ্যা। তারই প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে কোনো সংখ্যা প্রকাশ পাবে না। অগাস্ট সংখ্যাটিও নানা বৈচিত্র্যে ভরপুর। আপনারা সময় নিয়ে পড়ুন, লেখার নিচে কমেন্টে মতামত জানান। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনেকখানি সাহায্য করে নতুন বিষয় নিয়ে ভাবতে, নানা রকম বিভাগ শুরু করতে। আর, অপেক্ষা জারি থাকুক পুজো সংখ্যার জন্য। সকলে সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন।

Editorial-September-Ocotober-2021

Editorial-August

Editorial-July

‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’র দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশ পেলো। আরো কিছু নতুনত্ব রয়েছে এই সংখ্যাটিতেও। তবে কয়েকটি কথা এই ফাঁকে বলে রাখা দরকার। আমাদের কাছে মেলে অজস্র লেখা আসে, সেই সব লেখা থেকে বাছাই করে প্রকাশ করতে করতে অন্তত ছ’মাস লেগেই যায়। কিছু আমন্ত্রিত লেখাও থাকে প্রতি সংখ্যাতেই। তাই সব মিলিয়ে অনেকেই সেই দীর্ঘ সময় ধরে ধৈর্য রাখতে পারেন না। তবু অনুরোধ করব, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। আর যদি সেই লেখাগুলি অন্যত্র পাঠিয়ে দেন, মেলেই আমাদের জানিয়ে দিন। আমরা আশা করব, আবার নতুন লেখাটি আপনি বা আপনারা নিশ্চয়ই পাঠাবেন।
অনেকে আলাদা করে জানতে চান, কীভাবে লেখা পাঠাব। সবিনয়ে জানাই, আমাদের পত্রিকার লিঙ্কে ক্লিক করে ঢুকলে এবং পড়লেই কিন্তু খেয়াল করা যায় যে পোস্টাল অ্যাড্রেস ও মেল-আইডি দু’টিই দেওয়া রয়েছে। খুবই খারাপ লাগে যখন দেখি অনেকে সেই কষ্টটুকুও না করেই লেখা পাঠাতে চাইছেন। এই প্রবণতা দীর্ঘদিনের। কোন পত্রিকায় লেখা পাঠাচ্ছি সেটা সম্পূর্ণ না জেনেই লেখা পাঠানো। কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে কিংবা কোনো সুচারু পত্রিকা প্রকাশ পাচ্ছে, তা কোনো রকমে এর-ওর থেকে জেনে নিয়েই তাতে লেখা পাঠিয়ে দেওয়া। কদাচিৎ সেই পত্রিকা হাতে নিয়ে দেখা কিংবা লিঙ্কে ঢুকে দেখার মতো ঘটনা ঘটে। তাই কোনো পত্রিকায় লেখা পাঠানোর আগে জানুন যে তারা কবিতা ছাপায়, নাকি রান্নার রেসিপি। গল্প প্রকাশিত হয় নাকি গসিপ! পাঠকের ভালোবাসাই কিন্তু কোনো পত্রিকাকে বাঁচিয়ে রাখে। আমরাও সেই ভালোবাসার প্রত্যাশী।
খুব খারাপ সময়ে আমরা দাঁড়িয়ে আছি। দলাদলি, বিভেদ, নিজেকে সবার আগে প্রতিষ্ঠা করা- এসবের চাইতেও জরুরি একসঙ্গে সবাই মিলে বেঁধে বেঁধে থাকা। পৃথিবীর অসুখ এখনো সারেনি, আমরাও ফিরতে পারিনি স্বাভাবিক জীবনে। তাই আমাদের প্রতি মাসের এই প্রচেষ্টা থাকে সবাইকে একটু আনন্দ দেবার, মনের খোরাক জোগাবার। আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই, আপনারা? আসুন, প্রবেশ করুন এ মাসের সংখ্যায়। ভালো থাকুন সকলে।

Editorial-March

প্রকাশিত হলো মার্চ সংখ্যা। এই সংখ্যাতেও আমরা কিছু নতুনত্বের ছোঁয়া রাখতে চেষ্টা করেছি। অনুবাদ সাহিত্যের উপর বরাবরই গুরুত্ব দিয়েছি আমরা, তার প্রতিফলন এই সংখ্যাতেও অনেকটাই রয়েছে। পাঠকের আগামী এক মাসের চিন্তার উপকরণ জুগিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। তবে একটি অনুরোধ সকলের জন্য আবারও এখানে করে রাখতে চাই। ইমেলে প্রতিদিন অনেক লেখা আমাদের কাছে এসে পৌঁছোয়, লেখা পাঠানোর পরপরই বা পরের মাসেই লেখা ছাপা হচ্ছে কিনা অনেকে খোঁজ নেন। লেখা পাঠানোর পরের মাসেই লেখা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। আর, এই কথাটিও মনে রাখা প্রয়োজন যে, লেখার মান অনুযায়ী আমরা লেখা নির্বাচন করি, তাই অমনোনীত হতে পারে যে কারোর লেখাই। আমরা ইদানীং চেষ্টা করছি মেলের মাধ্যমেই মনোনয়ন বা অমনোনীত হবার সংবাদ জানিয়ে দিতে। কিন্তু সেই কাজে অন্তত ৫-৬ মাস লেগে যায়ই। তাই, প্রত্যেককে অনুরোধ করব লেখা পাঠানোর পরে সেই সময়টুকু অন্তত আমাদের দিন। মনোনীত হবার মেল পেলে তার কয়েক মাসের মধ্যেই লেখা নিশ্চিতভাবে প্রকাশিত হবেই।
গীতার চতুর্থ অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে-
বীতরাগভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ ।
বহবো জ্ঞানতপসা পূতা মদ্ভাবমাগতাঃ ।।
যার মূল কথা হলো, আসক্তি-ভয়-ক্রোধ থেকে মুক্ত হওয়া। আর সেভাবেই কোনো কাজে মগ্ন হওয়া। আমরা চাই, সাহিত্যের ক্ষেত্রে কোনো কিছুর প্রতি আসক্তি বা কোনো প্রভাবের কারণে ভয় বা ক্রোধ যেন না আসে। তবেই সৃষ্টি হতে পারে কোনো মহৎ কাজ। আমরা সেই ভালো কাজের পথে এগিয়ে চলতে চাই। আর, সেই উদ্যোগ এই সংখ্যাতে কেমন লাগল আমাদের জানাবেন।

Editorial-February

আরো একটি সংখ্যা নিয়ে হাজির হলো ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’। এবারও থাকছে কিছু নতুনত্বের স্বাদ। আমরা প্রতিটি সংখ্যাতেই চেষ্টা করে চলি পাঠককে চিন্তার খোরাক পৌঁছে দেবার। আপনাদের যে কোনো মতামতই তাই বারেবারে আমাদের কাছে পাথেয়। আপনারা মেল করুন, কিংবা লেখার লিঙ্কে কমেন্ট করে মতামত জানান। আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়েই আমরা বর্ষপূর্তির পথে এগোতে চাই।
প্রায় বছর ঘুরতে চলল ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ প্রকাশের। অনেক পত্রিকাই এক বছরের আগে অনিয়মিত হয়ে পড়ে। আমরা নানা প্রতিকূলতা সত্ত্বেও লড়াই জারি রেখেছি। কুৎসা, হেয় করার প্রবণতা, দলবদলের আবহে আমরা-আমাদের টিম এখনও ভালো কাজের পক্ষে দাঁড়িয়ে এককাট্টা। তাই যখন দেখি আমাদের পত্রিকার পোস্টার কিংবা আরো কোনো ভালো কাজ নিয়ে অনেকে নিজেদের কাজে এদিক-ওদিক করে সেগুলোকে ব্যবহার করছেন, তখন ভালোও লাগে আবার দুশ্চিন্তাও হয়। ভাবনার দৈন্য বা শর্টকাটে কিছু করে জনপ্রিয় হওয়াই কি এখন মূল লক্ষ্য! সে উত্তর ভবিষ্যৎ দেবে হয়তো। আমরা আমাদের প্রচেষ্টা প্রতি মাসে জারি রাখব, মানুষের ভালোবাসা আর সম্মানের উপযুক্ত মর্যাদা যাতে দিতে পারি।
কঠোপনিষদে বলা হয়েছে, এই জগতের যাবতীয় আকাঙ্ক্ষিত বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়- শ্রেয় ও প্রেয়। আবার অনেকে বলেন, এর একটু বা ওর একটু মিশিয়ে নিলেই তো কাজ হয়ে যায়! কিন্তু যে সুখ কর্মের দ্বারা লাভ করা যায়, আমাদের কাছে সেটাই তৃপ্তির। তাই ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ শ্রেয় ও প্রেয়-র মধ্যে সমতা রক্ষা করে সবার কাছে পৌঁছতে চায়। সকলে ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। পত্রিকা আপনাদের কাছে পৌঁছে দিলাম, মতামত ভীষণভাবে কাম্য।

Editorial-January

নতুন বছরে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই আশা করে আছি এই বছরটা অন্য রকম হবে। ‘হ্যালো টেস্টিং বাংলা কবিতা’ও তার ব্যতিক্রম নয়। অনেক কিছু খারাপের মধ্যে দিয়ে বিগত বছর কেটেছে, এই বছর সেই অভিশাপ থেকে মুক্তি প্রত্যেকেই চাইছি।

Editorial-December

প্রকাশ পেল হ্যালো টেস্টিং বাংলা কবিতা ওয়েব ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা। এই পাঁচ মাসে সবাই এতটা কাছে টেনে নিয়েছেন এই ম্যাগাজিনকে, আমরা আপ্লুত।

Editorial-October-November

তবু আমরা উৎসবে মেতে উঠি। বছরভর চলতে থাকা মারণ ভাইরাসের প্রকোপ, সন্ন্যাসী হত্যা, ধর্মীয় চাপান উতোর, ক্রমাগত নারী নির্যাতনের ঘটনা ও রাজনৈতিক টানাপোড়েনের পরেও আমরা মেতে উঠি উৎসবে।

Editorial-September

প্রকাশ পেল হ্যালো টেস্টিং বাংলা কবিতা ওয়েব ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা। এই পাঁচ মাসে সবাই এতটা কাছে টেনে নিয়েছেন এই ম্যাগাজিনকে, আমরা আপ্লুত।

Editorial-August

প্রকাশ পেলো হ্যালো টেস্টিং বাংলা কবিতার চতুর্থ সংখ্যা। এই চার মাসে সম্ভব হয়নি পৃথিবীর শুশ্রূষা…

Editorial-July

বর্ষা এসে গিয়েছে। মনে তবু আনন্দের লেশমাত্র নেই। প্রণবেন্দু দাশগুপ্ত তাঁর প্রবন্ধ ‘কবিতা ও আমি’-তে লিখেছেন-

Editorial-June

আমাদের আত্মপ্রকাশের এক মাস পার হয়ে গেল। অসংখ্য মানুষ আমাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

Editorial-May

সারা পৃথিবীতে এখন মৃত্যুর কলরোল। প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে আমাদের সব কিছু। গৃহবন্দী দশায় দিন কাটছে সবার। অনেকেই জীবিকাহীন হয়ে পড়েছেন, আবার হয়তো বা কপালজোরে যাঁদের চাকরি রয়ে গেছে, তাঁদের অনেকেই বেতন পাচ্ছেন না। আমাদের রোজকার জীবন এক ধাক্কায় বদলে গেছে আপাদমস্তক। ফের কবে বাড়ির বাইরে পা রাখা সম্ভব আগের মতো? উত্তর নেই কোনো। রোজ শুধু চোখের সামনে উঠে আসছে পরিসংখ্যান। আক্রান্ত-মৃত-সুস্থ, এর মধ্যে আটকে গেছি প্রত্যেকে। খবরের কাগজ, নিউজ চ্যানেল, ফেসবুক সর্বত্র আপডেট আসছে আতঙ্কের। আর কত দিন? জানি না কেউ।